সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দুজনের জামাতে মুক্তাদি ইমামের কোন পাশে দাঁড়াবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: দুজনের জামাতে মুক্তাদি ইমামের কোন পাশে দাঁড়াবেন?

উত্তর: দুজনের জামাত হলে অর্থাৎ ইমাম ছাড়া শুধু একজন মুসল্লি থাকলে মুক্তাদি ইমামের বরাবর ডান পাশে দাঁড়াবেন অর্থাৎ ইমাম মুক্তাদির বাম পাশে থাকবেন।

আবদুল্লাহ বিন উতবা (রহ.) বলেন, আমি এক দুপুরে ওমরের (রা.) কাছে উপস্থিত হলাম। তখন তিনি নফল নামাজ পড়ছিলেন। তিনি আমাকে নামাজের জন্য তার বরাবর ডান পাশে দাঁড় করালেন। (মুসান্নাফে আবদুর রাযযাক)

আমাদের দেশে একটা প্রচলিত ভুল হলো, দুজনের জামাতে মুক্তাদি ইমামের চেয়ে বেশ কিছুটা পিছিয়ে দাঁড়ান। এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হলো, দুজনের জামাতে মুক্তাদি ইমামের বরাবর পাশে দাঁড়াবেন, পিছিয়ে দাঁড়াবেন না।


তাবেঈ আতা (রহ.) থেকেও বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, দুজনের জামাতে মুক্তাদি ইমামের বরাবর ডান পাশে দাঁড়াবেন, এগিয়ে বা পিছিয়ে দাঁড়াবেন না। (মুসান্নাফে আবদুর রাযযাক)

তবে ইমামের বরাবর দাঁড়ালে মুক্তাদি নামাজের মধ্যে আগে বেড়ে যেতে পারেন এমন আশংকা থাকলে সামান্য পিছিয়ে দাঁড়াতে পারেন। কারণ মুক্তাদি ইমামের চেয়ে এগিয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ