সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দুই মাসে পুরো কোরআন লিখল শিশু অরিনা সাফা খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র দুই মাসে পুরো কোরআন শরিক নিজ হাতে লিখেছে ৯ বছরের শিশু অরিনা সাফা খান। নিজ হাতে লেখা সেই পাণ্ডুলিপি বাঁধাইয়ের প্রস্তুতি চলছে। ১১৪টি সুরা সংবলিত ৩০ পারার এ কোরআন দেখে বোঝার উপায় নেই, এটি ছাপা না হাতে লেখা।

খুলনা মহানগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকার ব্যবসায়ী মো. শুকুর আলী খান ও গৃহিণী রাশিদা বেগমের ছোট মেয়ে অরিনা।

অরিনা খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে ৪র্থ শ্রেণিতে পড়ার সময় নিজ হাতে পবিত্র কোরআন লিখেছে। কোরআনের হাফেজ না হয়েও সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন অসংখ্য সুরা মুখস্ত তেলাওয়াত করতে পারে সে। এমনকি ইসলামী সংগীতেও ব্যাপক পারদর্শী অরিনা। পেয়েছে অনেক পুরস্কারও কোরআনের এ পাখি।

অরিনা জানায়, ছোটবেলা থেকে তার আরবি লিখতে ভালো লাগতো। আল্লাহর সন্তুষ্টির আশায় সম্পূর্ণ কোরআন শরিফ সে দুই মাসে লিখেছে।

বড় হয়ে কী হতে চাও এমন প্রশ্নের উত্তরে অরিনা বলে, আমি বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই। আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটাই হতে হবে এবং সেটাই হবো। তবে আমার ইচ্ছা আমি এমন একজন মানুষ হবো যেন আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়। আমি যেন সবার উপকারে আসতে পারি।

অরিনার মা রাশিদা বেগম জানান, অরিনার বড় বোন আরবি ভাষা লিখতে শিখিয়েছে তাকে। সেই থেকে অরিনা নিয়মিত আরবি লিখতো। ওর হাতের লেখা অনেক সুন্দর দেখে তার ফুফাতো ভাই নাঈম ওকে কোরআন শরিফ লিখতে বলে। সেই থেকে ও কোরআন শরিফ লেখা শুরু করে। অরিনার কোরআন লেখার তত্ত্বাবধায়ন করেছে ওর বড় বোন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ