মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য ২০২টি মসজিদ নির্ধারণ করেছে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়। ইতেকাফে অংশ নিতে আগ্রহীদের জন্য কিছু শর্ত ও নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ।
কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য দেশজুড়ে ২০২টি মসজিদ নির্ধারণ করা হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যারা ইতিকাফ পালন করতে চান তাদের আগে ইসলামী শরিয়ত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ইতিকাফের বিধান সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নির্ধারিত মসজিদেই ইতিকাফ পালন করতে হবে।
মন্ত্রণালয় জানায়, মসজিদগুলো নির্বাচন করা হয়েছে ভৌগোলিক অবস্থান, জুমার মসজিদ হিসেবে ব্যবহারের উপযোগিতা এবং ইতিà