সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

রমজানের শেষ ১০ দিন বেশি বেশি ইবাদতে কাটানো উচিত: সৌদি গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রমজানের শেষ দশ দিন বেশি বেশি ইবাদতে কাটাতে বিশ্ব মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওযান। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে এ সময়টিকে বেশি বেশি ইবাদতে কাটানো উচিত। এজন্য সবাইকে ইবাদত, দোয়া ও নেক আমলে অধিক মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, রোববার দেওয়া এক বার্তায় গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওযান বলেন, মুসলমানদের উচিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে এই সময়টিকে বেশি বেশি ইবাদত ও আল্লাহর প্রার্থনায় কাটানো।

গ্র্যান্ড মুফতি বলেন, হাদিসে শেষ দশ দিনকে ইবাদতের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ সময় নামাজ আদায়, ইতিকাফ পালন, পবিত্র কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং বিভিন্ন নেক আমলে নিজেদেà