সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

যশোরে মাসজুড়ে ইতেকাফে মাওলানা ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা বিশ্বের প্রখ্যাত পীরে কামেল আল্লামা শায়েখ ইব্রাহীম আফ্রিকী বর্তমানে যশোরের সতিঘাটা আশরাফুল মাদারিসে মাসজুড়ে ইতেকাফে রয়েছেন। 

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, রমজানের শুরু থেকে মুসল্লিরা ইতেকাফে অংশ নিয়েছেন। শায়েখ ইব্রাহীম আফ্রিকী আশরাফুল মাদারিসে ঈদুল ফিতরের পর পর্যন্ত থাকবেন। 

সতিঘাটা আশরাফুল মাদারিসের মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ। এর আগে তিনি ২০২৩ সালে সতিঘাটা আশরাফুল মাদারিসে এতেকাফ করেছিলেন।

 এ বছর ইতেকাফে অংশ নেয়া মুসল্লিদের মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পানামা, যুক্তরাজ্য (লন্ডন) ও সিঙ্গাপুরের ৮০ জন মেহমান রয়েছেন। তারা রমজানের শুরু থেকেই মাদ্রাসায় অবস্থান করছেন। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লি মিলিয়ে আরও এক হাজার ৫৬৪ জন ইতেকাফ করছেন।

উল্লেখ্য, দেশ-বিদেশের অতিথিদের থাকা-খাওয়া, বিদ্যুৎ,পানি, যোগাযোগ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসাসহ সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করে থাকেন ইতেকাফের আয়োজক কমিটি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ