সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

১৫ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমরান ওবাইদ, সাব-এডিটর

মাসবুক (যাদের নামাজের কোনো রাকাত ছুটে যায়) ব্যক্তিদের মধ্যে নামাজ নিয়ে একধরনের অলসতা কাজ করে। ইমামকে সেজদা কিংবা বৈঠকে পেলে অনেকেই সঙ্গে সঙ্গে নামাজে শরিক হন না। অপেক্ষা করেন রাকাত শেষ হওয়ার। নতুন রাকাত শুরু হওয়ার। অলসতা করে বা মাসয়ালা না জানার কারণে এমনটা করেন তারা। এটা গর্হিত কাজ। পরিত্যাগ করা জরুরি। আমাদের উচিত—নামাজের সঠিক নিয়ম জানা। যথাযথভাবে তা পালন করা। কখনো মসজিদে যেতে বিলম্ব হলে—ইমামকে যে অবস্থায় পাব, সেখান থেকেই নামাজে শরিক হওয়া।

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আমাদেরকে নামাজের সেজদায় পাও, তখন তোমরাও সেজদা করো। তবে তা রাকাত হিসেবে গণ্য করো না। আর যে রুকু তথা রাকাত পেল, সে যেন পূর্ণ নামাজই পেল। (আবু দাউদ: ৮৯৩)

অন্য হাদিসে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামকে দাঁড়ানো অবস্থায় পেলে দাঁড়িয়ে যাবে, বসা অবস্থায় পেলে বসে যাবে, রুকুতে পেলে রুকুতে শরিক হবে, সেজদায় পেলে সেজদায় শরিক হবে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৩৪৮৯)

আওয়ার ইসলামের পাঠকদের জন্য বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২৬-২৭ শাওয়াল ১৪৪৭, ২ বৈশাখ ১৪৩৩-এর পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি:

ফজরের সময় শুরু— ৪টা ২০ মিনিট।  শেষ—৫টা ৩৭ মিনিট।

জোহরের সময় শুরু— ১১টা ৫৯ মিনিট।  শেষ—৪টা ৩০ মিনিট।

আসরের সময় শুরু (হানাফি)— ৪টা ৩১ মিনিট।  শেষ—৬টা ২০ মিনিট।

আসরের সময় শুরু (শাফেয়ী)— ৩টা ২৬ মিনিট।  শেষ—৬টা ২০ মিনিট।

মাগরিবের সময় শুরু— ৬টা ২৩ মিনিট।  শেষ—৭টা ৩৭ মিনিট।

এশার সময় শুরু— ৭টা ৩৮ মিনিট। শেষ—৪টা ১৫ মিনিট।

নামাজের নিষিদ্ধ সময়:

সূর্যোদয়কালীন—৫টা ৩৮ মিনিট থেকে ৫টা ৫২ মিনিট।

মধ্য দুপুর—১১টা ৫৩ মিনিট থেকে ১১টা ৫৮ মিনিট।

সূর্যাস্তকালীন—৬টা ৫ মিানট থেকে ৬টা ২০ মিনিট।

নফল নামাজের সময়সূচি:

তাহাজ্জুদের সময় শেষ—৪টা ১৫ মিনিট।

ইশরাকের সময় শুরু—৫টা ৫৩ মিনিট। শেষ—১১টা ৫২ মিনিট।

চাশতের সময় শুরু—৮টা ৫২ মিনিট। শেষ—১১টা ৫২  মিনিট।

সূত্র: মুসলিম বাংলা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ