সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বছরের কখন ওমরা পালন না-জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রশ্ন:

জনাব, আমাদের এলাকার স্থানীয় একজন মুফতিকে জিজ্ঞেস করেছিলাম, জিলহজ মাসের কোন তারিখে ওমরা করা জায়েজ নয়? জবাবে তিনি আমাকে বললেন, জিলহজের ৯ থেকে ১৩ তারিখ পাঁচ দিন। এখন আমার কথা হলো, স্থানীয় সেই মুফতি সঠিক বলেছেন কি না?

উত্তর:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যাঁ, আপনার এলাকার স্থানীয় মুফতি সঠিক বলেছেন। ৯ থেকে ১৩ জিলহজ—বছরে এই পাঁচ দিন ওমরা জায়েজ নয়। তবু যদি কেউ ওমরা পালন করে, তাহলে তা মাকরুহে তাহরিমি বলে গণ্য হবে। এছাড়া বছরের বাকি দিনগুলোর যখন ইচ্ছা ওমরা পালন করতে পারবে।

ওমরা নিষিদ্ধ যেই পাঁচ দিন: আরাফার দিন, কুরবানির দিন, ও তাশরিকের দিনগুলো অর্থাৎ তিন দিন। এমনকি ইহরাম অবস্থায়ও এই দিনগুলোতে ওমরা নিষিদ্ধ।

হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বছরে চার দিন ছাড়া সারা বছরই ওমরা করা জায়েজ। ১. আরাফার দিন, ২. কুরবানির দিন, ৩. তাশরিকের দুই দিন।  ( বাইহাকি, হাদিস: ১৩৭৮)

ফতোয়া:

দারুল ইফতা

দারুল উলুম দেওবন্দ

 

[অনুবাদ: যাকারিয়া মাহমুদ, সাব-এডিটর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ