সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

২৬ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমরান ওবাইদ, সাব-এডিটর

রিজিকের সন্ধানে কতকিছুই তো করতে হয় আমাদের। যেতে হয় চেনা-অচেনা অনেক জায়গায়। এই পুরো সময়ের নিরাপত্তা খুবই জরুরি। নিরাপত্তার অভাবে মানুষ প্রাণ হারায়। হাত-পা ভেঙে পঙ্গু হয়। শয্যাশায়ী হয়। বোঝা হয় অন্যের ঘাড়ে। তিরস্কারের শিকার হয় আপন মানুষদের। সবাই চায়—তার নিরাপত্তা নিশ্চিত হোক। আনন্দে জীবন কাটুক। প্রয়োজনে অনেকেই বডিগার্ড রাখে। সরকারি প্রটোকলের ভেতর থাকে।

আমাদের নিরাপত্তা যদি স্বয়ং আল্লাহ তায়ালা দেন; খোদায়ি প্রটোকলের ভেতর যদি থাকতে পারি আমরা; ফেরেশতারা যদি হয় আমাদের বডিগার্ড—তাহলে কেমন হয়!? হ্যাঁ, হাদিসে বর্ণিত হয়েছে তেমনই এক নেয়ামতের কথা। শুধু ফজরের নামাজ পড়তে হবে গুরুত্বের সঙ্গে। এতেই মিলবে সারাদিনের নিরাপত্তা। খোদায়ি প্রটোকল। ফেরেশতাদের গার্ড। হাদিসটি হলো—জুনদুব ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করল, তার সকল দায়িত্ব আল্লাহ তায়ালার। সে আল্লাহর জিম্মায় থাকবে। (সহিহ মুসলিম: ১৩৭৯)

আওয়ার ইসলামের পাঠকদের জন্য রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৭-৮ জিলকদ ১৪৪৭, ১৩ বৈশাখ ১৪৩৩-এর পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি:

ফজরের সময় শুরু— ৪টা ৯ মিনিট। শেষ—৫টা ২৭ মিনিট।

জোহরের সময় শুরু— ১১টা ৫৭ মিনিট। শেষ—৪টা ৩০ মিনিট।

আসরের সময় শুরু (হানাফি)— ৪টা ৩১ মিনিট। শেষ—৬টা ২৪ মিনিট।

আসরের সময় শুরু (শাফেয়ী)— ৩টা ২৩ মিনিট। শেষ—৬টা ২৪ মিনিট।

মাগরিবের সময় শুরু— ৬টা ২৭ মিনিট। শেষ—৭টা ৪৩ মিনিট।

এশার সময় শুরু— ৭টা ৪৪ মিনিট। শেষ—৪টা ৫ মিনিট।

নামাজের নিষিদ্ধ সময়:

সূর্যোদয়কালীন—৫টা ২৮ মিনিট থেকে ৫টা ৪২ মিনিট।

মধ্য দুপুর—১১টা ৫১ মিনিট থেকে ১১টা ৫৬ মিনিট।

সূর্যাস্তকালীন—৬টা ৯ মিানট থেকে ৬টা ২৪ মিনিট।

নফল নামাজের সময়সূচি:

তাহাজ্জুদের সময় শেষ—৪টা ৪ মিনিট।

ইশরাকের সময় শুরু—৫টা ৪৩ মিনিট। শেষ—১১টা ৫০ মিনিট।

চাশতের সময় শুরু—৮টা ৪৬ মিনিট। শেষ—১১টা ৫০ মিনিট।

সূত্র: মুসলিম বাংলা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ