|| আতাউর রহমান খসরু ||
হজ মুসলমানের জীবনে আবেগ, আনন্দ ও গৌরবের বিষয়। তাই যুগে যুগে হাজিরা তাঁদের প্রেমময় হজযাত্রাকে নানাভাবে স্মরণীয় করে রাখতে চেষ্টা করেছেন।
শাসকরা নির্মাণ করেছেন স্মৃতিস্তম্ভ, ধনীরা দান করেছেন দুই হাত খুলে আর কবি-সাহিত্যিকরা হাতে তুলে নিয়েছেন কলম। অসংখ্য মুসলিম লেখক হজযাত্রার স্মৃতি স্মরণে রচনা করেছেন হজের সফরনামা। পৃথিবীর বিখ্যাত প্রায় সব ভাষায় হজের সফরনামা পাওয়া যায়। এখানে হজযাত্রার আরবি ভাষায় রচিত বিখ্যাত কয়েকটি হজের সফরনামার পরিচয় তুলে ধরা হলো—
এসব সফরনামা যেমন প্রাচীন, তেমনি বিশ্বব্যাপী সমাদৃত। এসব বই থেকে শুধু হজপথ, মক্কা-মদিনার বিবরণ পাওয়া যায় না, বরং এই বইগুলো তৎকালীন সমাজ ও সভ্যতার গুরুত্বপূর্ণ দলিলও বটে। ভাষা, রচনাশৈলী ও দৃষ্টি-দর্শনের বিচারেও বইগুলো বিচিত্র।
১. রিহলাতু ইবনে জুবায়ের : মুহাম্মদ ইবনে জুবায়ের (মৃত্যু ৬১৪ হি.) ছিলেন মুসলিম স্পেনের বিখ্যাত পর্যটক, সমাজতাত্ত্বিক ও ইতিহাসবিদ।
তিনি ৫৭৮ হিজরি মোতাবেক ১১৮৩ খ্রিস্টাব্দে হজ করেন। তিনি ৫৮০ হিজরিতে তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনি রিহলাতু ইবনে জুবায়ের রচà¦