|| শরিফ হাসানাত ||
পৃথিবীর হায়াত একদিন ফুরিয়ে যাবে। পরিসমাপ্তি ঘটবে। এর পর শুরু হবে এমন একদিনের, যার দৈর্ঘ্য পঞ্চাশ হাজার বছরের সমান। সেদিন মানুষ দিশেহারা হবে। সূর্য চলে আসবে মাথার একেবারে কাছ। তপ্ত উত্তাপে মানুষ ডুবে যাবে ঘামে। কেউ গোড়ালি, কেউ কোমর, কেউ হাঁটু, কেউ মুখ পর্যন্ত ডুবে যাবে। সেদিন কোনো বৃক্ষছায়া থাকবে না। থাকবে না কোনো ভবনছাদ। মানুষ দিকবেদ্বিক হয়ে ছুটতে থাকবে। সেদিন ক্ষমতা বা সম্পদ কাউকে রক্ষা করতে পারবে না। কেবল থাকবে মহান পরাক্রমশালী আল্লাহর ছায়া। সেই ভয়াবহ দিনে কিছু সৌভাগ্যবান মানুষকে আল্লাহ তাআলা তাঁর বিশেষ ছায়ায় আশ্রয় দেবেন—যে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
আল্লাহ তাআলা বলেন, “যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না; উপকারে আসবে শুধু সে, যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে।”(সূরা আশ-শুআরা, ২৬:৮৮–৮৯)
এই সুসংবাদটি দিয়েছেন রাসুল (সা.) একটি প্রসিদ্ধ হাদà