বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


যে ভুলের কারণে ফরজ গোসল শুদ্ধ হয় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

ইসলামি শরিয়তে পবিত্রতা অর্জনের গুরুত্ব অপরিসীম। পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আমাদের অনেক সময় গোসল ফরজ হয়। কিন্তু সঠিক পদ্ধতি ও নিয়ম না জানার কারণে অধিকাংশ মানুষের ফরজ গোসল শুদ্ধ হয় না।

ফরজ গোসল বিশুদ্ধ হওয়ার জন্য একটি অপরিহার্য শর্ত হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। অনেক সময় আমরা ঝরনা (শাওয়ার) ছেড়ে গোসল করি কিংবা সরাসরি পুকুরে লাফ দিয়ে গোসল করি, কিন্তু নাকের ভেতরে পানি ঠিকমতো পৌঁছাল কি না সেদিকে খেয়াল করি না। এই অবহেলার কারণে গোসল অসম্পূর্ণ থেকে যায়।

আমাদের সমাজে প্রচলিত একটি ভুল হলো, অনেকে মনে করেন আঙুল ভিজিয়ে নাকের নরম জায়গায় মাসাহ করলেই গোসল হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে এভাবে কেবল আঙুল দিয়ে মাসাহ করলে ফরজ গোসল আদায় হবে না।

ফরজ গোসলের সঠিক পদ্ধতি

শরিয়তের ভাষ্যমতে নাক ধৌত করার সঠিক পদ্ধতি হলো—

হাতে পানি নিয়ে শ্বাস টেনে নাকের ভেতর পানি নিতে হবে। এভাবে মোট তিনবার পানি দিয়ে ধৌত করতে হবে। ডান হাত দিয়ে পানি দিয়ে বাম হাত দিয়ে নাকের ভেতরটা এমনভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো অংশই শুকনো না থাকে।

ফরজ গোসল শুদ্ধ না হওয়ার পরিণাম

যদি কোনো ব্যক্তির ফরজ গোসল সঠিকভাবে আদায় না হয়, তবে তার নামাজ কবুল হবে না। অপবিত্র অবস্থায় (জুনুবি) নামাজ পড়া অত্যন্ত বড় গোনাহের কাজ। তাই ইবাদত কবুলের পূর্বশর্ত হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ফরজ গোসলের সঠিক নিয়মগুলো জেনে নেওয়া এবং সে অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে তা আদায় করা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ