সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

‘কুরআন-সুন্নাহর শাসনেই দেশে ইনসাফ কায়েম হতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, বাতেল সম্প্রদায় বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে আসছে। ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবিলা করতে হবে। রাজনৈতিক ফেতনা রাজনৈতিকভাবে এবং সামাজিক ফেতনা সামাজিকভাবে প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ফেনী স্টেশন কনভেনশন সেন্টারে বাংলাদেশ খেলাফত আন্দোলন ফেনী জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘হিজবুত তাওহীদ একটি সামাজিক ফেতনা। এর বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। ইসলামের নামে একটি দল রাজনৈতিক ফিতনা করছে। হাফেজ্জী হুজুর রহ. ও সদর সাহেব হুজুরসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এই ফেতনার বিরুদ্ধে জাতিকে সতর্ক করেছেন। তাদের থেকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, আমিরে হেফাজত যে ঐক্যের প্রচেষ্টা চালাচ্ছেন, তা বাস্তবে রূপ দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে এবং বাতিল শক্তির অপতৎপরতা বন্ধ হবে।

ফেনী জেলা আমির মাওলানা গাজী ইউসুফের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দীন নূরী। বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

সম্মেলনে আরও বক্তব্য দেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা আনোয়ার উল্লাহ ভূইয়া, নোয়াখালী জেলা আমির মাওলানা বেলাল হোসাইন, মাওলানা ইউনুস, মাওলানা কাসেম, মাওলানা নুরুল্লাহ, মাওলানা হাকিম আব্দুল মোমিন মামুন, মাওলানা মফিজুর রহমান, মাওলানা আহমাদ হোসেন, হাফেজ আবুল কালাম, মাওলানা আলী আহমাদ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা নাজাত উল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসাইন ও মাওলানা শফিকুর রহমান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ‘খেলাফত আন্দোলন বস্তুবাদী কোনো আন্দোলন নয়, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতিও নয়। খেলাফতের রাজনীতি একটি ইবাদত। নবী-রাসুল থেকে যুগে যুগে বুজুর্গানে দ্বীন এই কাজে নেতৃত্ব দিয়েছেন।’

তিনি বলেন, নৈতিকতা, আধ্যাত্মিকতা ও

উন্নত চরিত্র গঠন এ আন্দোলনের কর্মীদের জন্য আবশ্যিক শর্ত। একমাত্র কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে ইনসাফ কায়েম হতে পারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ