সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হজরত ইসমাঈল আলাইহিস সালাম-এর যুগের পর কালের প্রবাহে জমজম কূপকে ঘিরে বহু পরিবর্তন, সংস্কার ও বিবর্তন ঘটে। কোনো জনপদ ধ্বংস হয়েছে, আবার তার স্থানে গড়ে উঠেছে নতুন জনপদ। এভাবেই একসময় জমজম কূপটি মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়। মরুভূমির প্রবল বালুঝড়েও কূপটি বালুর স্তূপে চাপা পড়ে থাকতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

আল্লামা ইয়াকূত হামাভী তাঁর মু’জামুল বুলদান গ্রন্থে উল্লেখ করেছেন, দীর্ঘদিন অবহেলিত থাকার ফলে জমজম কূপের পানিপ্রবাহ বন্ধ হয়ে যায় এবং একসময় এর অবস্থানের চিহ্নও বিলুপ্ত হয়ে যায়। ঐতিহাসিকদের একটি মত হলো, দীর্ঘদিন মক্কার কর্তৃত্বে থাকা জুরহুম গোত্র মক্কা ত্যাগ করার সময় ইচ্ছাকৃতভাবে কূপটি মাটি দিয়ে ভরাট করে দেয়। এ কাজে নেতৃত্ব দেন তাদের নেতা মুযায ইবনে জুরহুম। ফলে বহু বছর ধরে জমজম কূপের সঠিক অবস্থান মানুষের অজানাই থেকে যায়।

হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আবদুল মুত্তালিবের পূর্ব পর্যন্ত কেউ জমজম কূপ পুনরুদ্ধারে সফল হয়েছেন বলে জানা যায় না। তবে এটিও বলা হয় যে, মহান আল্লাহ তাঁর অসীম প্রজ্ঞায় জমজম কূপ পুনরাবিষ্কারের সময়কে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাবের পূর্বমুহূর্ত পর্যন্ত নিরà§