সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর ধরে চলা শায়েখ আহমাদুল্লাহর জনপ্রিয় সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ সমাপ্ত হতে যাচ্ছে। আগামী শুক্রবার ৩১৩-তম পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটির এই দীর্ঘ পথচলার পরিসমাপ্তি ঘটবে বলে  ফেসবুক পোস্টে ঘোষণা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। 

অনুষ্ঠানটির সমাপ্তি প্রসঙ্গে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আল্লাহর অশেষ রহমত এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সাত বছর ধরে এই ধারাবাহিক কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছিল। লাইভ অনুষ্ঠানটি বন্ধ করার প্রধান কারণ হিসেবে ফাউন্ডেশনের চেয়ারম্যানের ব্যক্তিগত ব্যস্ততা এবং মাসআলা জানার বিকল্প ও আধুনিক মাধ্যম তৈরি হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। দর্শকদের সুবিধার্থে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইতোমধ্যে একটি আধুনিক কল-সেন্টার চালু করেছে। যেখানে বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিজ্ঞ মুফতিগণ সরাসরি ফোনকলের মাধ্যমে মানুষের বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর প্রদান করছেন। এর পাশাপাশি সরাসরি অফিসে উপস্থিত হয়েও মাসআলা জানার সুযোগ রয়েছে।

তবে ‘শরয়ী সমাধান’ লাইভ বন্ধ হলেও শুক্রবারের নির্ধারিত সময়ে ভিন্ন আঙ্গিকে দাওয়ামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামী ২৮ আগস্ট থেকে প্রতি শুক্রবার রাতে নবীজি (সা.)-এর একেকটি অবহেলিত সুন্নাহর ওপর ধারাবাহিক আলোচনা করা হবে। অবহেলিত সুন্নাহ বিষয়ক এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর ‘দারসুল কুরআন’ শিরোনামে কুরআনের তাফসির নিয়েও বিশেষ অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা রয়েছে। সাত বছর ধরে যেভাবে দর্শক ও শুভানুধ্যায়ীরা লাইভ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রেখেছিলেন, নতুন অনুষ্ঠানগুলোতেও একইভাবে সবার দোয়া ও অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ