শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮


যে ৩ দোয়ায় ঋণ, অলসতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

ইসলাম অনর্থক ঋণ নেওয়া থেকে নিরুৎসাহিত করে। ঋণ কামাই-রোজগারের বরকত নষ্ট করে দেয়। প্রয়োজনের সময় ঋণ নেওয়া বৈধ হলেও তা দ্রুত পরিশোধের শিক্ষা দেয় ইসলাম।

ঋণের কারণে আর্থিক চাপই বাড়ে। দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা ও নানা ধরনের অস্বস্তিও তৈরি হয় ঋণের কারণে। তাই ঋণের বোঝা থেকে মুক্তির জন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করা উচিত।

হাদিসে বর্ণিত মহানবী (সা.)-এর শেখানো কিছু দোয়া রয়েছে—যা শুধু ঋণমুক্তির আবেদনই নয়; বরং দুশ্চিন্তা, অলসতা, গুনাহ ও জীবনের নানা সংকট থেকে আল্লাহর সাহায্য কামনার অন্যতম উত্তম আমল।

আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) নিয়মিত ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। সাহাবায়ে কেরামকেও তিনি ঋণমুক্তি ও আর্থিক সংকট থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন দোয়া শিখিয়েছেন। নিচে আওয়ার ইসলামের পাঠকদের জন্য কিছু দোয়া উল্লেখ করা হলো—

১. গোনাহ ও ঋণ থেকে আশ্রয় প্রার্থনার দোয়া

হজরত আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) নামাজের পর এ দোয়া পড়তেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল মাছামি ওয়াল মাগরাম। (সহিহ বোখারি: ২৩৯৭)

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে গোনাহ ও ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি।

২. দুশ্চিন্তা, অলসতা ও ঋণের ভার থেকে মুক্তির দোয়া

রাসুলুল্লাহ (সা.) এ দোয়াটি নিয়মিত পাঠ করতেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ ضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়া আউযুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউযুবিকা মিন দালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল। (সহিহ বোখারি: ২৮৯৩)

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের ভার ও মানুষের দমনপীড়ন থেকে।

৩. ঋণের বোঝা ও মানুষের অত্যাচার থেকে মুক্তির দোয়া

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এ দোয়াটি পাঠ করতেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল। (সহিহ বোখারি: ২৮৯৩)

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের ভার ও মানুষের দমনপীড়ন থেকে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ