বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

আওয়ার ইসলাম ডেস্ক: 

পবিত্রতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন মুমিনের পোশাক, শরীর ও ইবাদতের স্থান নাপাকি থেকে মুক্ত রাখা তার দৈনন্দিন জীবনের অপরিহার্য বিষয়। কিন্তু কোনো নাপাক বস্তু অনিচ্ছাকৃতভাবে কাপড়ে বা ব্যবহৃত কোনো জিনিসে লেগে গেলে তা কীভাবে শরিয়তসম্মতভাবে পবিত্র করতে হবে—এ বিষয়ে সঠিক জ্ঞান থাকা জরুরি। বিশেষত কুকুরের লালা কাপড়ে বা পাত্রে লাগলে কতবার ধুতে হবে এবং কীভাবে তা পাক করা হবে—এ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। হাদীস ও ফিকহের আলোকে এ বিষয়ে আলেমগণ বিস্তারিত আলোচনা করেছেন।

কুকুরের লালা নাপাক। তা কাপড়ে লাগলে ভালোভাবে তিনবার ধুয়ে নেবে। এতে কাপড় পাক হয়ে যাবে।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন—

إِذَا وَلَغَ الْكَلْبُ فِيْ الْإِنَاءِ فَأهْرِقْهُ، ثُمَّ اغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ.

অর্থাৎ কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, তাহলে সেই পাত্রের জিনিস ফেলে দিয়ে তিনবার ধুয়ে নাও। (সুনানে দারাকুতনী, হাদীস ১৯৬; আলইমাম, ইবনু দাকীকিল-ঈদ ১/২৬৪)

মানসূর রাহ. থেকে বর্ণিত—

عَنْ إبْرَاهِيمَ؛ فِي الْكَلْبِ يَلَغُ فِي الإِنَاءِ، قَالَ: اغْسِلْهُ حَتَّى تُنْقِيَهُ.

ইবরাহীম নাখায়ী রাহ. বলেছেন, কোনো পাত্রে কুকুর মুখ দিলে পাত্রটি এ পরিমাণ ধুয়ে নেবে, যাতে তা পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৮৪৩)

অবশ্য বিভিন্ন হাদীসে এক্ষেত্রে সাতবার ধোয়ার কথাও এসেছে। তাই সাতবার ধুয়ে নিলে উত্তম হবে।

আর এক্ষেত্রে সম্ভব হলে সাথে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা আর পাত্র হলে তাতে মাটি ব্যবহার করাও উত্তম হবে।

* >شرح مختصر الكرخي< للقدوري ১/১৯৫: قال أصحابنا: إن تطهير الإناء من ولوغ الكلب لا يختص بعدد، وإنما يعتبر غالب الظن في طهارته.

—শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ১/৯৮; গায়াতুল বায়ান ১/৪১৫; শরহুল মুনইয়া, পৃ. ১৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪

সূত্র: মাসিক আল-কাউসার

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ