মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামি সংবাদমাধ্যম আওয়ার ইসলামের মাল্টিমিডিয়া বিভাগে মোজো রিপোর্টার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের শুদ্ধ উচ্চারণ ও সাবলীল বাচনভঙ্গির অধিকারী হতে হবে। পাশাপাশি সাংবাদিকতার প্রতি আগ্রহ, যেকোনো পরিবেশে কাজ করার মানসিকতা এবং কাজের চাপ সামলানোর সক্ষমতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ার ইসলামের সাংবাদিকতা কোর্স সম্পন্নকারীরা নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

বেতন ও কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের পারিশ্রমিক হিসেবে টিএ/ডিএ (যাতায়াত ও দৈনিক ভাতা) প্রদান করা হবে। এ পদে কর্মস্থল হবে ঢাকা।

যোগাযোগ ও আবেদন

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিস্তারিত জানতে বা আবেদনসংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

মুঠোফোন: +৮৮০১৯০২৮৯১৯৯৬
ই-মেইল: newsourislam24@gmail.com 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ