বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হজমের সমস্যা দূর করবে যে সবজি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

শীতকালে পাওয়া যায় নানা রকমের সবজি। শীতের আগে বাজারে গেলে দেখবেন ভ্যান ভর্তি সবজি। শীতকালীন সবজির মধ্যে লাউও থাকে। এতে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন ও পটাশিয়াম। তাই লাউ খেলে অনেক ধরণের রোগ থেকে দূরে থাকার সম্ভাবনা থাকে। আসুন জেনে নেওয়া যাক, লাউয়ের কিছু উপকারিতা।

১.কম বেশি সবাই হজমের সমস্যায় পড়েন। এই সমস্যা সমাধানে লাউ খেতে পারেন। কারণ লাউয়ের মূল উপাদান পানি। এটি পেট ঠাণ্ডা করে। ফলে বদহজম থেকে আপনি দূরে থাকতে পারবেন।  

২. লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। এর পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়।

৩. রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে লাউ খেতে পারেন। লাউয়ে থাকা পটাশিয়াম কিডনির স্বাস্থ্য ভালো রাখে।

৪. এই সবজিতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকায় ওজন কমাতে সহায়তা করে। এ ছাড়া লাউ ডায়াবেটিস রোগীদের জন্য ভালো।

৫. নিয়ম করে লাউ খেলে গলা-বুক জ্বালা করা, পেট ফাঁপা, প্রস্রাবে জ্বালাপোড়া ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে।

৬. তৈলাক্ত ত্বকের সমস্যা কমায় লাউ। এর ভিটামিন, মিনারেল ও পানি সুস্থ রাখে ত্বক ও চুল।

৭. জ্বর, ডায়রিয়ায় লাউয়ের তরকারি খেলে উপকার পাবেন। এই সবজি শরীরের পানিশূন্যতা দূর করে। পেটের রোগ নিরাময় করতে লাউ খুবই উপকারী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ