বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শীতে ঠোঁট ফাটা রোধ করার সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শীতকাল শুরু হলেই ফাটতে শুরু করে ঠোঁট, উঠে যায় চামড়া। ঠান্ডা অল্প বা বেশি যেমনই হোক না কেন, ঠোঁট ফেটে চামড়া উঠতেই পারে। ফলে একদিকে দেখতে লাগে খারাপ, অন্যদিকে ঝাল খাবার খেতে গেলেও হয় কষ্ট। শীতকালে তাই প্রয়োজন ঠোঁটের একটু বাড়তি যত্ন।


পর্যাপ্ত যত্ন নিলে শীতেও ঠোঁটে থাকবে বসন্তের কোমলতা। শরীরের অন্যতম স্পর্শকাতর এই অংশের পর্যাপ্ত যত্ন না নিলে ঠোঁটের চামড়া অতিরিক্ত পরিমাণে শুষ্ক হয়ে যায়। ত্বকের মতো ঠোঁটের যত্ন নিতে অনেকেই ভরসা রাখেন বাজারের নানা প্রসাধনীর ওপর। কখনো কখনো তা আবার হিতে বিপরীত হয়ে দাঁড়ায়।

ঠোঁটের যত্ন নিতে কিছু ঘরোয়া টিপস জেনে নিন-


পেট্রোলিয়াম জেলির সঙ্গে মধু মিশিয়ে নিন
ঠোঁটের যত্নে অনেকেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন। তবে শুধু পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে চলবে না। পেট্রোলিয়াম জেলির সঙ্গে খানিকটা মধু মিশিয়ে নিন। তারপর তুলো দিয়ে তা পুরো ঠোঁটে বুলিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন ট্রোলিয়াম জেলির সঙ্গে মধু মিশিয়ে ব্যবহারে ঠোঁট হয়েছে মসৃণ, আর ঠোঁট ফাটাও হবে বন্ধ।

গ্লিসারিন-
ত্বকের যত্নে অনেকেই ব্যবহার করেন গ্লিসারিন। তবে ঠোঁটেও ব্যবহার করতে পারেন এটি। তবে গ্লিসারিনের সঙ্গে অল্প অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে মাখলে পাবেন বিশেষ সুবিয়ধা। এটি ময়েশ্চারাইজ়ারের কাজ করবে। ফলে ঠোঁট ফাটা বন্ধ হয়ে তা হবে কোমল ও মসৃণ।

চালের গুঁড়োর মিশ্রণ-
শীতে অতিরিক্ত ঠোঁট ফাটার প্রবণতা রয়েছে অনেকেরই। এক্ষেত্রে চালের গুঁড়োর সঙ্গে অল্প পানি মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন। এতে ঠোঁটের মরা চামড়া উঠে আসবে সহজেই। আর ঠোঁট দেখতেও হবে সুন্দর।

তিলের তেল-
শুষ্ক ঠোঁটের সমস্যা এড়াতে ভরসা করতে পারেন তিলের তেলের ওপর। তিলে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান ভিতর থেকে ঠোঁটের যত্ন নেয়। এটি ঠোঁট মসৃণ এবং মোলায়েম রাখতে সত্যিই দারুণ উপকারী।
সূত্র: আনন্দবাজার

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ