বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চোখ লাল হওয়ার কারণ ও প্রতিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

অনেকেই সকালে ঘুম থেকে উঠে দেখেন চোখ দুটো লাল। কী কারণে এমনটি হয় সেটিও অজানা অনেকের কাছে। বিভিন্ন কারণে চোখ লাল হতে পারে। দ্রুত সমাধানের জন্য অবহেলা না করে অবশ্যই চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

চোখ লাল হওয়ার উল্লেখযোগ্য কারণ :

১। অতিরিক্ত ধুলাবালুর মধ্যে থাকার কারণে অ্যালার্জি থেকে চোখ লাল হতে পারে। 

২। চোখে কোনো আঘাত লাগলে বা কিছু পড়লে চোখ লাল হতে পারে।

৩। যারা হাঁপানির সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে হাঁপানি বেড়ে গেলে চোখ লাল হয়।

৪। যারা কনটাক্ট লেন্স ব্যবহার করেন তাদের লেন্সের মেয়াদ পার হয়ে গেলে সমস্যা হতে পারে। এমনকি চোখ লালও হতে পারে।  

৫। বয়ঃসন্ধিকালে অনেক সময় সঠিক পাওয়ারের চশমা ব্যবহার না করার জন্য কিশোর-কিশোরীদের চোখ লাল হয়ে পড়ে।

প্রতিকার

১। যে কারণেই চোখ লাল হউক না কেনো নিজ থেকে কোনো আইড্রপ ব্যবহার করা যাবে না। বরং আরাম পেতে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার রুমাল ভিজিয়ে তা চোখের ওপর দিয়ে রাখুন। 

২। দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলে আধা ঘণ্টা অন্তর বিরতি নেওয়ার চেষ্টা করুন।

৩। যেসব খাবার চোখে অ্যালার্জির সমস্যা সৃষ্টি করে সেগুলো কম খাওয়ার চেষ্টা করুন। 

চিকিৎসা

যে নির্দিষ্ট কারণের জন্য চোখ লাল হচ্ছে, তা নির্ধারণ করতে প্রয়োজনীয় পরীক্ষা করা উচিত। অবহেলা না করে যত দ্রুত সম্ভব চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ