বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এক ফোন থেকে অন্য ফোনে নম্বর স্থানান্তর সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সিমে সেভ করা নম্বরগুলো সহজেই নতুন ফোনে সিম প্রবেশের পর পর পাওয়া যায়। কিন্তু আগের ফোনে সংরক্ষণ থাকা নম্বরগুলো নতুন ফোনে আনতে বেশ বেগ পোহাতে হয়।

এ অবস্থায় অনেকেই পুরনো ফোন থেকে একটি একটি নম্বর নম্বর দেখে নতুন ফোনে ফের সেভ বা সংরক্ষণ করেন। যা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং একই সঙ্গে বিরক্তিকর।

এবার তাহলে তথ্য-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মোবাইল ট্রান্স অনুযায়ী খুব সহজেই এক ফোন থেকে অন্য ফোনে কনটাক্ট নম্বর স্থানান্তরের উপায় জেনে নেয়া যাক।

গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা: নতুন ফোনে নম্বর স্থানান্তরের জন্য প্রথমেই পুরনো ফোনের সেটিংস থেকে অ্যাকাউন্টস অপশনে যান। সেখানে ফোনে ব্যবহার করা গুগল অ্যাকাউন্ট নির্বাচন করে অ্যাকাউন্ট সিংক অপশন ট্যাপ করুন।

তারপর সিংকের সময় কনটাক্ট অপশনের টগল চালু করে নিন। এবার নতুন ফোনের গুগল অ্যাকাউন্টে লগইন করলে আগের ফোনে থাকা সব নম্বর স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হয়ে যাবে।

গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে: এমন অনেকেই আছেন যারা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন। এক্ষেত্রে তারাও সহজেই এক ফোনের নম্বর অন্য ফোনে স্থানান্তর করতে পারবেন। এ জন্য প্রথমেই হাতে থাকা স্মার্টফোনের কনটাক্ট লিস্টের উপরে ডান পাশে থাকা ‘থ্রি ডট’ চিহ্নে ক্লিক করে সেটিংসে যেতে হবে। তারপর এক্সপোর্ট বা ইমপোর্ট অপশন আসবে।

সেখানে এক্সপোর্টে ক্লিক করলে যাবতীয় কনটাক্ট একটি ফাইলে জমা হবে। যা সরাসরি চলে যাবে ডাউনলোড ফাাইলে।

এবার নতুন ফোনে ব্লুটুথ বা ইজি শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিন ফাইলটি। আগের মতোই ফোনের কনটাক্ট সেটিংস থেকে এক্সপোর্ট বা ইমপোর্ট অপশনে গিয়ে এখন ইমপোর্ট অপশনে ক্লিক করুন। দেখবেন সব নম্বর স্বয়ংক্রিয়ভাবে নতুন ফোনে সেভ হয়ে গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ