বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাতের ব্যথায় যেসব খাবার এড়িয়ে চলবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

ঋতু পরিবর্তনের এই সময়টাতে শরীরে এ ব্যথার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। ঠাণ্ডায় বেশি যে সমস্যায় মানুষ বেশি ভোগেন আর্থ্রাইটিস বা বাতের ব্যথায়। শীতে শরীরের কোষ ও টিস্যু স্নায়ুর ওপর বেশি চাপ দেয়। ফলে অস্থিসন্ধিতে ব্যথাও এই সময় বাড়ে।  ঠাণ্ডা আবহাওয়ায় দীর্ঘ সময়ে এক পাশে শুয়ে থাকায় হাড় ও অস্থিসন্ধিতে চাপ পড়ে। এতে শরীরে ব্যথা হয়। কয়েকটি খাবার আছে, যা খেলে আর্থারাইটিসের ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর্থারাইটিসে ভুগলে যে খাবারগুলো এড়িয়ে চললে ব্যথা কম হতে পারে: 

লবণ- 

আর্থারাইটিসে কাঁচা লবণ খাওয়া খুবই ক্ষতিকর। কাঁচা লবণে সোডিয়াম ক্লোরাইড থাকে। যা আর্থারাইটিসের ব্যথা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেয়। এছাড়া, প্রক্রিয়াজাত খাবারও আর্থারাইটিসের রোগীদের না খাওয়াই ভাল। যেমন চিপস, বার্গার, চিজ, পপ কর্নের, নোনতা, ভাজাভুজির মতো খাবার আর্থারাইটিসের রোগীদের জন্য ক্ষতিকর।

চিনি-

চিনি দেওয়া শরবত, নরম পানীয়, সোডা দেওয়া ফলের রস আর্থারাইটিসের রোগীদের পক্ষে একেবারেই উপকারী নয়। অতিরিক্ত চিনি আছে এমন পানীয় আর্থারাইটিসের ব্যথা বাড়তে পারে। বাতের ব্যথা থাকলে শরবত, নরম পানীয়, সোডাযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো। 

অ্যাসিডিক ফল-

যে অ্যাসিডিক ফল, যেমন লেবু, কমলালেবু এবং জাম্বুরা এবং নাইটশেড সবজি যেমন আলু, বেগুন এবং ক্যাপসিকাম লক্ষণগুলোকে আরও খারাপ করে তুলতে পারে। এই খাবারগুলো এড়িয়ে যাওয়া ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে।

অ্যালকোহল- 

আর্থারাইটিসের সমস্যায় ভুগলে মাংস খাওয়ার ব্যপারেও সচেতন থাকতে হবে। কারণ, রেডমিটে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এই ধরনের খাবার ব্যথা বাড়িয়ে দিতে পারে। আর্থারাইটিসের রোগীদের জন্য মদ্যপানও ক্ষতিকর। নিয়মিত অ্যালকোহল পান বাতের ব্যথা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ