বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাড়ি ভাড়া নেওয়ার আগে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় এখন আতঙ্ক বাসা খোঁজা। মনঃপূত বাসা হলে ভাড়া থাকে বেশি। আর ভাড়া ঠিক হলে দেখা দেয় অন্য সমস্যা। ঢাকায় কোনো বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। যেমন: 

বাসার অবস্থান দেখে নিন

বাসা ভাড়া নেয়ার আগে অবশ্যই যে বাসা বা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চান তার অবস্থান সচেতনভাবে দেখে নেবেন। আবাসিক এলাকার বাইরে শিল্প প্রতিষ্ঠান কিংবা ফ্যাক্টরির কাছাকাছি কখনোই বাসা ভাড়া নেয়া উচিত নয়। অনেক আবাসিক এলাকাতে এক ভবনের সঙ্গে অন্য ভবন গায়ে গায়ে লাগানো থাকে। যা সামান্য দুর্ঘটনার ক্ষেত্রেও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও নতুন বাসাটি আপনার অফিস এবং আপনার সন্তানদের স্কুলের কাছাকাছি কিনা তা ভালোভাবে দেখে নিন।

প্রতিবেশীর সম্পর্কে জানুন

আপনার বাসার আশপাশে থাকা প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হন এবং সুসম্পর্ক গড়ে তুলুন। কারণ বিপদাপদে তাদেরকেই সবার আগে আপনার দরকার হবে।

চুক্তি করুন
এই চলটি আগে ছিল বেশি। এখন প্রায় উঠে গেছে। তবে এখনও অনেক বাড়িওয়ালা চুক্তি করেন। এটি তাদের সদিচ্ছার অংশ। এই চুক্তিতে দুই পক্ষেরই সমঝোতার বিষয়গুলো থাকবে। চুক্তিনামায় দুইপক্ষের সই এবং অবশ্যই দুইটি কপি করবেন। একটি কপি রাখবেন আপনার কাছে। 

নিরাপত্তা দেখুন
এটি অবশ্য আগে করা উচিত। বাড়ির নিরাপত্তার বিষয়টি চুক্তিনামার আলোচনার সময় স্পষ্ট হবে। 

রশিদে ভাড়া
ভাড়ার রশিদ যেন প্রতি মাসে দেওয়া হয় এবং আপনার কাছে একট ডায়রিতে আদায়ের স্বাক্ষর গ্রহণ করুন। যদি বিদ্যুৎ ও গ্যাসের কার্ড থাকে তা নিয়ে নিন এবং সে অনুযায়ী বিল দিন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ