বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জিমে না গিয়ে ‘ঘরোয়া’ পদ্ধতিতে ওজন কমানোর সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্যায়াম না করেও ওজন কমানো সম্ভব। স্বাস্থ্যকর ডায়েট করলেও ওজন কমানো সম্ভব। কিন্তু মাত্র কয়েকটি দিনে ওজন কমাতে হলে মানতে হবে কয়েকটি ঘরোয়া পদ্ধতি। ওজন কমানোর অনেক টিপস পাওয়া যায়, কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতি বেছে নেওয়া বেশ কঠিন। কিন্তু আপনি যদি ওজন কমাতে চান, তাহলে ওজন কমানোর কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিগুলো।

ঘুম থেকে ওঠার পর প্রথম ৩০ মিনিটে ৩০ গ্রাম প্রোটিন খেতে হবে এবং তারপরে ৩০ মিনিট ব্যায়াম করতে হবে। এরপর ৩০ মিনিট মনকে শান্ত রাখতে হবে। সকালে ঘুম থেকে ওঠে মেটাবলিজম বাড়ানোর জন‍্য এই কাজটি করা উচিত। কারণ তা ওজন কমাতে সাহায‍্য করে। যদিও এই নিয়মটি ওজন কমানোর নতুন এক পদ্ধতি। তবে, তা শুরু করার আগে দেখে নেওয়া উচিত আপনার শরীর উপযুক্ত কী না এটি নেওয়ার জন‍্য।

জিমে না গিয়ে ওজন কমাতে সারাদনি প্রচুর পরিমাণে পানি পান করুন। আপনার যদি ব্যায়াম না করার ইচ্ছে থাকে বা সময় না থাকে, তাহলে এই পদ্ধতি হল আদর্শ। কারণ পানিতে রয়েছে জিরো ক্যালোরি, তই পানি পান করলে খুব তাড়াতাড়ি ক্ষুধা লাগে না। তাই পানি পান করলে অতিরিক্ত খাওয়াও এড়ানো সম্ভব।

ওজন কমানোর আরেকটি পদ্ধতি হলো- চিনি খাওয়া কমিয়ে দিতে হবে। চিনি শরীরের ওজন বাড়াতে সাহায্য করে। চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে, স্থূলতা ও কোলেস্টেরলের মতো মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে কারও যদি মিষ্টি খাওয়ার প্রবণতা থাকে। তাহলে চিনির পরিবর্তে মধু ও গুড় খেতে পারেন।

ওজন কমানোর জন্য গরম পানি খান। পেটের অতিরিক্ত ফ্যাটকে নির্মূল করতে প্রতিদিন সকালে উঠে অল্প গরম পানি খেতে পারেন। অন্তত ২-৩ গ্লাস গরম পানি খাওয়া উচিত। গরম পানি খাওয়ার ফলে শুধু পেটে জমে থাকা অতিরিক্ত চর্বিই কমবে না, পেটের সমস্যা দূর করতে ও পেট পরিস্কার করতেও সাহায্য করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ