বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঘরে বসে নিজ হাতেই বানিয়ে খান মুড়ির মোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 

ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। জনপ্রিয় এই খাবারের স্বাদ সবার মুখেই লেগে আছে নিশ্চয়ই! তবে যারা মুড়ি ও গুড় খেতে পছন্দ করেন, তারা চাইলে আজ নিজ হাতে ঘরেই খুব সহজেই তৈরি করতে পারেন সুস্বাদু মুড়ির মোয়া।

আর তাই রইলো রেসিপি-

উপকরণ

১. মুড়ি
২. গুড় ও
৩. পানি সামান্য।

প্রণালী

এই মোয়া তৈরি করতে কোনো কিছুই মেপে নেওয়ার প্রয়োজন নেই। পরিমাণমতো সব নিলেই হবে। প্রথমে গুড়ের সঙ্গে অল্প পানি দিয়ে জ্বাল দিয়ে নিন।

কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরই গুড় অনেকটা ঘন হয়ে শুকিয়ে ও আঠালো হয়ে যাবে। তখনই এর মধ্যে মুড়ি দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে।

মুড়ির পরিমাণটা গুড়ের পরিমাণের সঙ্গে সামঞ্জস্য করে নিতে হবে, যাতে কোনোটি বেশি বা কম না হয়। এক বা দুবার নেড়ে মুড়ির সঙ্গে গুড় মিশে গেলেই নামিয়ে নিন।

চুলা থেকে নামিয়ে গরম থাকতেই হাত ভিজিয়ে দুই হাত দিয়ে চেপে চেপে গোল করে মোয়া বানিয়ে নিন।

ঠান্ডা হয়ে গেলে মুড়ি জোড়া লাগবে না। একইভাবে সবগুলো মোয়া তৈরি করে নিতে হবে। পরে মুখবন্ধ পাত্রে সংরক্ষণ করে মন চাইলে যখন-তখন খেতে পারবেন এই সুস্বাদু মুড়ির মোয়া।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ