বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রেসিপি: নিজেই রান্না করুন গরুর মাংসের গরম গরম ভুনা খিচুড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েক দিন যাবত বৃষ্টি হচ্ছে। আর এমন বর্ষণমুখর পরিবেশে গরম গরম ভুনা খিচুড়ি না হলে কি চলে? পোলাওয়ের চাল, গরুর মাংস, মুগ এবং মসুর ডাল দিয়ে ঝটপট রান্না করে ফেলতে পারেন মজাদার ভুনা খিচুড়ি।

ভুনা খিচুড়ি এমনিতেই অনেক মুখরোচক একটি খাবার, তবে বৃষ্টির দিনে এর চেয়ে মজার খাবার আর কিছু নেই। আর সঙ্গে যদি হয় গরুর মাংস; আহ্! তাহলে তো খিচুড়ির স্বাদ হয়ে যাবে আরো অতুলনীয়।

তো এবার জেনে নিন বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরির রেসিপিটি।

উপকরণ

গরুর মাংস ১/২ কেজি
পোলাওর চাল ২ কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
মুগ ডাল ১/২ কাপ
মসুর ডাল ১/২ কাপ
পেয়াজ বাটা ১ টেবিল চামচ
ধনে বাটা ১ চা চামচ
এলাচ ২ টি
পানি ৬ কাপ
দারুচিনি ২-৩ টি
লং ২-৩ টি
লবণ পরিমাণমতো

প্রণালী

চাল ও ডাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। মাংসে তেল ছাড়া বাকি সব উপকরণ মাখাতে হবে। হাড়িতে তেল গরম করে মশলা মাখানো মাংস দিয়ে দিন। ভালোমতো কষানো হলে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন। মশলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মশলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ৬ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।

এবার পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ ও মাংস দিয়ে নেড়ে দমে রাখুন। হয়ে গেলে সালাদ ও আচার দিয়ে পরিবেশন করুন। বৃষ্টির দিনে পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করুন গরম গরম ভুনা খিচুড়ি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ