বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে তৎক্ষণাৎ যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

প্রত্যেকের বাড়িই নানা ধরনের যন্ত্রে ভর্তি। তার বেশির ভাগই বিদ্যুৎচালিত।

এর যে কোনোটি থেকেই আচমকা কেউ কখনও বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। এমন ঘটনা যদি ঘটে, তাহলে কী করবেন, তা আগে থেকে জেনে রাখা দরকার।

• প্রথমেই মনে রাখতে হবে- কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে, সেই অবস্থায় তার গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে যিনি হাত দেবেন বা আক্রান্তকে বিদ্যুৎ থেকে মুক্ত করতে যাবেন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হবেন।  

• কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে বাড়ির মেইন সুইচ-টি বন্ধ করে দিতে হবে।  

• কাঠের বা প্লাস্টিকের লাঠি দিয়ে ধাক্কা দিয়ে আক্রান্তকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। কোনও ধাতব লাঠি ব্যবহার করা যাবে না।  

• যদি লাঠি না থাকে, তাহলে একেবারে শুকনো কাপড় দিয়ে ধরে তাকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে।  

• এবার দেখতে হবে আক্রান্ত ব্যক্তির শ্বাস চলাচল স্বাভাবিক কিনা। যদি তা না হয়, যদি শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কৃত্রিমভাবে তার শ্বাস চালু করার চেষ্টা করতে হবে। পরিসংখ্যান বলছে, তিন মিনিটের ভিতরে শ্বাস চালু করা গেলে বেশির ভাগ আক্রান্তই বেঁচে যান।  

আক্রান্তের যত্ন নেবেন যেভাবে 

• আক্রান্ত মানুষটির শ্বাস স্বাভাবিক থাকলে তাকে চিৎ করে শুইয়ে দিন। কোমর থেকে পা একটু উঁচু জায়গায় রাখুন। এতে শ্বাস নিতে সুবিধা হবে।  

• আক্রান্তের গলা শুকিয়ে গেলে অল্প পানি খেতে দিন। গায়ে বা মাথায় পানি লাগতে দেবেন না।  

• আক্রান্ত ব্যক্তি যদি কিছু খেতে পারেন, তাহলে তাকে গরম দুধ বা চা দিন।  

মনে রাখবেন, এ সবের পরেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এমন দুর্ঘটনা ঘটলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আর বিদ্যুতের যে উৎস থেকে দুর্ঘটনাটি ঘটেছে, কোনো পেশাদারকে ডেকে সেই জায়গাটির মেরামত করিয়ে নিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ