বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাইকের ব্যাটারি ভালো রাখাতে যা করবেন, করবেন না 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা যারা আধুনিক মোটরবাইকগুলো চালাই তাদের বেশিরভাগ বাইকেই কিক স্টার্টার থাকে না, বরং তার বদলে থাকে শুধুই সেল্ফ স্টার্টার।

কিন্ত বাইকের ব্যাটারির স্বাস্থ্য ভালো না থাকলে সেল্ফ স্টার্টার কিন্ত কাজ করতে ব্যর্থ হয়। অর্থাৎ বাইক স্টার্ট করা যায় না। এই কারণেই আমাদের চিন্তার একটা বড় কারণ হলো বাইকের ব্যাটারি।

কিভাবে বাইকের ব্যাটারি ভালো রাখা যায় আর কোন কোন কাজ করলে বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে তা নিয়েই আজকের আলোচনা। চেস্টা করবো ব্যাটারি ভালো রাখার জন্যকিছু টিপস দেওয়ার।আশা করি আপনাদের উপকারে আসবে।

‌১। হেডলাইট জ্বালানো অবস্থায় সেল্ফ দেবেন না, এতে ব্যাটারিতে প্রচণ্ড চাপ পড়ে । তবে যাদের বাইকে AHO বা অটোমেটিক হেডলাইট অন অপশনটি আছে তারা কি করবেন? যদি দেখেন  ইঞ্জিন স্টার্ট করার পর হেডলাইট অন হয় তাহলে চিন্তার কিছু নেই। ব্যাটারির ওপর চাপ পড়বে না। তবে যদি  শুধুমাত্র চাবি অন করলেই মেইন হেডলাইট জ্বলে উঠে তাহলে এটা আপনার বাইকের ওয়ারিং এর ত্রুটি। এইক্ষেত্রে অবশ্যই আলাদা সুইচ অথবা সুইচসহ চাপা লাগিয়ে নিবেন যেন হেডলাইট অন অফ করা যায়। 

২। বাইকের ইঞ্জিন বন্ধ করার আগে হেডলাইট জ্বালানো থাকলে তা আগে বন্ধ করে নিবেন। আবার বাইক স্টার্ট করার পরে  প্রয়োজন মতো হেডলাইট লাইট অন করবেন।

৩। বাইকে অতিরিক্ত লাইট, উচ্চ এম্পিয়ারের হর্ন বা বাড়তি লাইট না লাগানোই ভালো। তবে একান্তই লাগাতে হলে রিলে ব্যবহার করতে পারেন, এতে ওয়ারিং এবং সুইচের ওপর লোড কম পড়বে।

৪। মাসে অন্তত একবার আপনার বাইকের সাথে থাকা লিকুইড সেল ব্যাটারির এসিড লেভেল চেক করুন, লেভেল লো হয়ে গেলে ডিস্টিলড ওয়াটার দিয়ে লেভেল পূর্ণ করে দিন। প্রয়োজন হলে চার্জ করিয়ে নিন।

৫। ব্যাটারি কেনার আগে অবশ্যই ব্যাটারির ম্যানুফ্যাকচারিং তারিখ দেখে নিন, বেশি পুরানো ব্যাটারি কিনবেন না।

৬। বাইকে কিক স্টার্টার থাকলে সকালের প্রথম স্টার্ট টা কিক দিয়ে করার চেষ্টা করুন। কিক না থাকলে সেল্ফ দিয়েই স্টার্ট করবেন।

ভালো থাকুক আপনার বাইকের ব্যাটারি, হ্যাপি বাইকিং। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ