বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

অকালে চুল পাকা রোধে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে হজমের সমস্যা বা লিভারের সমস্যা থাকলে অকালে চুলে পেকে যায়। আবার অনেকেরই মাথার ত্বকে পর্যাপ্ত ভিটামিন আর খনিজের অভাবে চুল পেকে যায়।

কিন্তু কারণ যাই হোক না কেন, অসময়ে মাথায় পাকা চুল কারোই পছন্দ নয়।

তবে দৈনন্দিন খাবারের তালিকায় কয়েকটি বিশেষ খাবার রাখতে পারলে সহজেই অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

বাদাম : আখরোটে, আমন্ড বা যে কোনো ধরনের বাদামে রয়েছে প্রচুর পরিমাণে কপার। যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী! অকালে চুল পাকার সমস্যা ঠেকাতে বাদাম তেলও মাথায় মেখে দেখুন। উপকার পাবেন।

সবুজ শাক-সবজি : যে কোনো সবুজ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। যা চুলের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অকালে চুল পাকার সমস্যা ঠেকাতেও সাহায্য করে।

ছোলা : ছোলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-৯ বা ফলিক অ্যাসিড। তাই অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস করুন।

মুরগীর মাংস : মুরগীর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ আর ফলিক অ্যাসিড। যা অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে সাহায্য করে।

লিভার বা মেটে : খাসির মাংসের লিভার বা কলিজায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১২। যা অকালে চুলে পাক ধরা ঠেকাতে সাহায্য করে।

চিংড়ি : অকালে চুলে পাক ধরার সমস্যা ঠেকাতে পাতে রাখুন চিংড়ি।

চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। যা চুলের গোড়ার রঞ্জক ধরে রেখে অকালে চুল পাকার সমস্যা রোধে সাহায্য করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ