বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যেসব গাছ পরিচর্যা ছাড়াই ঘরের কোণে বেড়ে উঠবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

গাছ লাগাতে ভালোবাসেন অনেকে। ঘর সাজানোর ক্ষেত্রে গাছের ওপরই নির্ভর করেন অনেক শৌখিন মানুষ। তবে সময়ের অভাবে গাছের পরিচর্যা করা কঠিন হবে এই চিন্তা থেকে ইচ্ছা থাকলেও ঘর সাজাতে গাছের ব্যবহার করতে চান না অনেকে। এমন কিছু গাছ আছে, যেগুলো পরিচর্যা ছাড়াই ঘরের কোণে বেড়ে উঠতে পারে সহজেই।

এই ধরনের গাছগুলোর মধ্যে মানি প্লান্টের কথা উল্লেখ করতে হবে সবার প্রথমে। বসার ঘর, রান্না ঘর বা যেকোনো স্থানেই টবে কিংবা কাচের বোতলে পানিতে রাখতে পারেন এই গাছ। পুরনো কাচের বোতল রং তুলি দিয়ে নিজেই সাজিয়ে তুলতে পারেন। তেমন কোনো বাড়তি পরিচর্যা প্রয়োজন হয় না মানি প্ল্যান্টের জন্য।

আর্দ্র পরিবেশে সবচেয়ে ভালো বাড়ে স্পাইডার প্লান্ট। তবে মাঝে মাঝে আলোর প্রয়োজনও হয়। যে ঘরের জানলায় রোদ অল্প আসে, তেমন জায়গায় স্পাইডার প্লান্ট রাখতে পারেন। এই গাছের পাতা হলুদাভ হয়ে গেলে বুঝতে হবে আরও আলোর প্রয়োজন। সে ক্ষেত্রে সপ্তাহে একদিন এই গাছ বারান্দায় বা খোলামেলা স্থানে রাখলেই হবে।

অন্ধকার বা আলো খুব ঢোকে এমন স্থানে বেড়ে উঠতে পারে স্নেক প্ল্যান্ট। খুব বেশি পানিও দিতে হয় না। নানা রকমের স্নেক প্লান্ট পাওয়া যায় বাজারে। ঘরের সৌন্দর্য্য বহুগুণে বাড়িয়ে দিতে পারে এই গাছগুলো।

এছাড়া ব্যাম্বু প্লান্টের কথাও মাথায় রাখতে পারেন। ছোট ছোট বাঁশ গাছগুলো পানিতে বাড়ে এবং খুব কম আলোয় বেঁচে থাকে। বসার ঘরের সেন্টার টেবিলের উপর বা অন্য ঘরে সাজিয়ে রাখতে পারেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ