রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

সবার বোঝার উপযোগী কুরআন মাজীদের ‘স্বচ্ছ অনুবাদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সকল পাঠকের উপযোগী করে প্রকাশিত হয়েছে কুরআন মাজীদের ‘স্বচ্ছ অনুবাদ’।

ইসলামী ভাবধারায় সুন্দরভাবে জীবন পরিচালনায় পবিত্র কুরআন বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বাংলাভাষী অনেকে আরবি জানেন না। ফলে তারা পবিত্র কুরআন বুঝে সেখান থেকে জীবনে বাস্তবায়ন করতে ব্যর্থ হন। এমন সব মানুষের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান বুকপয়েন্ট নিয়ে এসেছে কুরআন মাজীদের ‘স্বচ্ছ অনুবাদ’।

অনুবাদটিতে যথাসম্ভব সহজ ও বোধগম্য করে আরবি আয়াতগুলোর বাংলা তরজমা করা হয়েছে। পাশাপাশি পাঠক যাতে আরো সহজে আয়াতের মর্মার্থ উদ্ধার করতে পারেন- এজন্য সংযুক্ত করা হয়েছে প্রয়োজনীয় অন্তত ১১৬৩টি টিকা। একইসাথে গুরুত্বপূর্ণ আরবি পরিভাষা, বিষয় ভিত্তিক শব্দ-সূচিসহ আরো একাধিক বৈশিষ্ট্য রয়েছে এই ‘স্বচ্ছ অনুবাদে। 

বুকপয়েন্ট এর প্রকাশক এম এ মুসা খান ‘স্বচ্ছ অনুবাদ’টি নিয়ে শুনিয়েছেন আরো দারুণ একটি খবর। তিনি জানিয়েছেন, সব ধরনের পাঠকের উপযোগী ‘স্বচ্ছ অনুবাদ’টি শুধুমাত্র মুদ্রণ খরচে বিক্রি করা হচ্ছে। আর এ থেকে প্রাপ্ত অর্থও পরবর্তীকালে কুরআন প্রচারেই ব্যয় করা হবে বলেও তিনি জানিয়েছেন।

পাঠক চাইলে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড়েও ‘স্বচ্ছ অনুবাদ’টি সংগ্রহ করতে পারেন। এটি পাওয়া যাবে বুকপয়েন্ট এর প্রধান কার্যালয় বাংলাবাজারসহ দেশের বিভিন্ন লাইব্রেরিতে। ফোনে যোগাযোগ করতে পারেন- ০১৭১২ ২৯০ ৫২৫, ০১৯২৬ ৬৮০ ২৫২।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ