|| এস এম সাইফুল ইসলাম ||
তরুণ গীতিকার ও লেখক মাওলানা এনায়েতুল্লাহ ফাহাদ রচিত 'চুয়াডাঙ্গার বড় হুজুর' খ্যাত মাওলানা আবুল কাসেম দেওবন্দী হুসাইনী রহ.-এর ‘কর্মদীপ্ত জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন ও স্মরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফজলুল উলুম বহুমুখী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, মাওলানা এনামুল হক।
শনিবার (২২ জুন) বেলা ১১টায় হোটেল সাহিদ প্যালেসে স্থানীয় ও দেশবরেণ্য আলেম উলামা, লেখক ও সাংবাদিকদের উপস্থিতিতে এই মোড়ক উন্মোচন ও স্মরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক তরুণ আলেম ও ছাত্ররা।
আয়োজিত ‘মোড়ক উন্মোচন’ ও স্মরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন লেখক, সাহিত্যিক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।
প্রথমেই ‘চুয়াডাঙ্গার বড় হুজুর’খ্যাত মাওলানা আবুল কাসেম দেওবন্দী হুসাইনী রহ.-এর ‘কর্মদীপ্ত জীà