বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সালামি'র সাহিত্য আড্ডা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুস সামাদ আজিজ : রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে অনুষ্ঠিত হলো  ঈদ সাময়িকী সালামির সাহিত্য আড্ডা। ৫ই জুন জুমাবারের এই আড্ডায় অংশগ্রহণ করেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত একঝাঁক তরুণ স্বপ্নবাজ লেখক।

শুরুতেই হয় পরিচয় পর্ব। সময়ের সাথে পাল্লা দিয়ে জমে ওঠে তুমুল আড্ডা। প্রাণবন্ত এই সাহিত্য আড্ডায় সালামি সম্পাদক সাঈদ আবরার বলেন, ঈদের সময় শিশুদেরকে সালামি দেওয়ার একটা রেওয়াজ চালু আছে আমাদের সমাজে। সালামি হিসেবে বড়রা ছোটদের দিয়ে থাকেন টাকা। আমাদের স্বপ্ন ছিল টাকার বদলে এমন কিছু তুলে দেব শিশুদের হাতে, যাতে করে তাদের মুখে তৃপ্তির হাসি ফোটার পাশাপাশি মননেরও উন্নয়ন হয়। সেই চিন্তা থেকেই ঈদ সাময়িকী সালামি সম্পাদনা ও প্রকাশ করা। কেননা, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা সালামি পড়ে শিখে, সালামিতে লিখে নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করবে।

 

à¦