বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রবিউল আউয়াল মাস উপলক্ষে ৫০% ছাড়ে ‘সিরাত ইবনে হিশাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল আউয়াল মাস উপলক্ষে ৫০% ‘ছাড়ে সিরাত ইবনে হিশাম’ বইটি কেনার সুযোগ দিচ্ছে সাবাহ পাবলিকেশন। প্রকাশনাটি জানায়, বইটি রবিউল আউয়াল মাস উপলক্ষে ৫০% ছাড়ে ১৪৫০ টাকায় সংগ্রহ করা যাবে।

বই পরিচিতি :

আবু মুহাম্মাদ আবদুল মালিক বিন হিশাম আল-মুআফিরি রহ. (মৃত্যু ২১৮ হিজরি) সিরাত রচনায় পথিকৃৎ ব্যক্তি। তাঁর রচিত ‘আস-সিরাতুন নাবাবিয়্যাহ’ সুপ্রাচীন, মৌলিক ও জগদ্বিখ্যাত গ্রন্থ। গ্রন্থটি বিশ্বব্যাপী ‘সিরাত ইবনে হিশাম’ নামেই সবার কাছে পরিচিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হিসেবে রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মাঝে সিরাত ইবনে হিশামকে একদম প্রথম স্তরে রাখা হয়। এ কিতাব থেকে কোনো লেখক, গবেষক ও জ্ঞানপিয়াসী পাঠক আজ পর্যন্ত অমুখাপেক্ষী হতে পারেনি। এ জন্য সালাফদের লিখিত সিরাতের কিতাবাদি ও বর্তমান সময়কার রচিত সিরাত ও সিরাতবিষয়ক গবেষণাগ্রন্থে এর বর্ণনাকে প্রামাণ্য বর্ণনা হিসেবে উপস্থাপন করা হয়।

সিরাত ইবনে হিশাম নবিজির পূর্ণাঙ্গ ও বিশদ জীবনীগ্রন্থ। এর বিশুদ্ধ ও সাবলীল অনূদিত নুসখা বাংলাভাষী পাঠকের হাতে তুলে দিতে একদল বিজ্ঞ ও অভিজ্ঞ আলিমের তত্ত্বাবধানে অনুবাদের কাজ করা হয়েছে। তাহকিক-তাখরিজ ও টীকা-সংযোজন করে এর গ্রহণযোগ্যতা বিশেষভাবে বৃদ্ধি করা হয়েছে। আশা করি এ প্রচেষ্টা আপনাকে মুগ্ধ করবে এবং আপনার সিরাত অধ্যয়নের যাত্রাকে সুবাসিত করবে।


বইয়ের নাম : সিরাত ইবনে হিশাম

প্রথম থেকে চতুর্থ খণ্ড

প্রকাশনী : সাবাহ পাবলিকেশন

মূল লেখক : আবু মুহাম্মাদ আবদুল মালিক বিন হিশাম আল-মুআফিরি রহ.

অনুবাদ ও সম্পাদনা উপদেষ্টা:

শায়খ আবদুল হালিম নোমানি আল-আযহারি, মুফতি খালেদ সাইফুল্লাহ রাহমানি

অনুবাদক :

সালমান মুহাম্মাদ, উসতায শারাফাত শরীফ, মাহমুদুল হাসান (সোহাগ), হাবীবুল্লাহ আল-মাহমুদ

সম্পাদক:

উসতায শারাফাত শরীফ, সালমান মুহাম্মাদ, মুতিউল মুরসালিন, উম্মে সাফফানা ইয়াসমিন, দানিয়াল মাহমুদ সাব্বির, আখতারুজ্জামান জুয়েল

মোট পৃষ্ঠাসংখ্যা : ১৫০০

মুদ্রিত মূল্য : চার খণ্ড একত্রে ২৯০০-/

সংগ্রহ করতে কল করুন: ০১৯২৯ ৪৫৬ ৫৪৯

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ