শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

নকীব পদক পাচ্ছেন দুই লেখক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় শিশু-কিশোর সাময়িকী মাসিক নকীব গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও গুণী লেখকদের পদক দেবে।

আগামীকাল বুধবার (২০ নভেম্বর) পদক প্রদান এবং জাতীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বেলা আড়াইটা থেকে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এবার মাসিক নকীব দুই গুণী লেখককে পদক দিয়ে সম্মানিত করবে বলে সূত্রে জানা গেছে। তবে কোন দুই লেখক এবারের পদক পাচ্ছেন সেই নাম এখনো প্রকাশ করেনি পত্রিকাটি।

জানা গেছে, দুই লেখকের মধ্যে একজন প্রবীণ এবং একজন তরুণকে এবার নকীব পদক প্রদান করা হবে। 

মাসিক নকীব-২০২১ সাল থেকে নকীব পদক প্রবর্তন করে। গুণী লেখকদের এই পদক প্রদান করে আসছে পত্রিকাটি। ২০২১ সালে নকীব পদক পান বরেণ্য শিশু সাহিত্যিক মরহুম কবি মহিউদ্দিন আকবর, জনপ্রিয় লেখক, আলেম মুহাম্মদ যাইনুল আবিদীন ও বিশিষ্ট শিশু সাহিত্যিক গল্পকার এনায়েত রসুল।

২০২২ সালে বিরতি দিয়ে ২০২৩ সালে আবারও পদক প্রদানের ধারা চালু হয়। তখন মরণত্তোর পদকপ্রাপ্ত হন বাংলাদেশের ইসলামি সাহিত্যের জাগরণ সৃষ্টিকারী লেখক, সিরাত গবেষক মাওলানা মুহিউদ্দীন খান রহ.। সময়ের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক, অনুবাদক ইয়াহইয়া ইউসুফ নদভী, বিশিষ্ট লেখক গল্পকার আহমেদ রিয়াজ। 

এবার দুইজন লেখককে পদক দেওয়া হবে বলে জানিয়েছেন নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ। এর মধ্যে একজন প্রবীণ এবং একজন তরুণ বলে জানিয়েছেন তিনি। তবে অনুষ্ঠানের আগে নাম প্রকাশ করা হবে না বলে জানান তিনি। 

নকীব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা লিয়াকত আলী, মুহাম্মদ যাইনুল আবিদীন, ইয়াহইয়া ইউসুফ নদভী, মুফতী হাবিবুর রহমান মিছবাহ, মুফতী আমীমুর ইহসান, আহমদ বদরুদ্দীন খান, মুফতি এনায়েতুল্লাহ ও মিরাজ রহমান।

আমন্ত্রিত অতিথিদের তালিকায় আরও রয়েছেন এনায়েত রসুল, আহমেদ রিয়াজ, জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, মুনীরুল ইসলাম, আতাউর রহমান খসরু, আবদুল্লাহ তামিম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাসিক নকীবের সম্পাদকমণ্ডলীর সভাপতি নূরুল বশর আজিজী।

সঞ্চালনা করবেন সম্পাদক মুহা. মেহেদী হাসান ও নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ