বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪ পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্যদের সাহিত্য চর্চা ও সাংবাদিকতায় উৎসাহিত করার পাশাপাশি তাদের সাহিত্যকর্ম ও সাংবাদিকতার স্বীকৃতি দিতে গতবারের মতো এবারও ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪’ প্রদান করা হয়েছে। এ বছর লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা পেয়েছেন দশ লেখক ও তিন সাংবাদিক।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী লেখক ও সাংবাদিকদের বিশেষ উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব মুফতি মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, বার্তা টুয়েন্টফোরের সহকারী সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান, লেখক সাংবাদিক ম