রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৪ শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সবচেয়ে বড় বই বিপণি রকমারি ডট কম ‘রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৪’ ঘোষণা করেছে।

আগামী ২৮ ডিসেম্বর, রোজ শনিবার রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ‘রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সকল লেখক ও প্রকাশক।

রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বই ও বইয়ের মানুষদের সঙ্গে উদযাপনে সবাইকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের ব্যস্ততম জীবনে এমন উপলক্ষ কমই আসে যেখানে বইপ্রেমীরা, বইয়ের মানুষেরা একজোট হয়ে উদ্‌যাপন করার সুযোগ পায়। চলুন আমরা একসাথে একদিন উদ্‌যাপন করি বই ও বইয়ের মানুষদের সঙ্গ। এই মিলনমেলা পূর্ণতা পাবে আপনার উপস্থিতিতেই। আসুন না, বছরের আরও একটি দিন ঢাকার আকাশ মুখরিত হোক বইপ্রেমীদের উল্লাসে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ