শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাসিক নকীবের সম্পাদক হলেন জিয়াউল আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীবের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশু সাহিত্যিক ও ছড়াকার জিয়াউল আশরাফ। তিনি দীর্ঘদিন পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

ইসলামী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ অথরিটি কেন্দ্রীয় আমেলা নতুন বছরের শুরুর দিন বুধবার (১ জানুয়ারি) তাকে এই পদোন্নতি দেয়।

পত্রিকাটির প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি ইউসুফ আহমাদ মানসুরে পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনার দক্ষতা, আন্তরিকতা এবং শিশু-কিশোর সাহিত্যের  প্রতি নিবেদন বিবেচনায় আপনাকে জাতীয় কিশোর পত্রিকা, মাসিক নকীবের সম্পাদক পদে মনোনীত করা হলো। আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং সৃজনশীল নেতৃত্ব আমাদের প্রকাশনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

চিঠিতে আরও বলা হয়, আপনার ওপর অর্পিত এই  দায়িত্ব পালনে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি আপনার নেতৃত্বে মাসিক নকীবের মান আরও সমৃদ্ধ হবে এবং এটি পাঠক ও শিশু  কিশোরদের হৃদয়ে তুমুল ঝড় তুলবে। আপনার এই নতুন পদে সফলতা এবং সুস্থ জীবন কামনা করছি।

জিয়াউল আশরাফ প্রায় দুই যুগ ধরে লেখালেখি করছেন। শিশু-কিশোরদের উপযোগী লেখালেখিতে তিনি সাফল্যের ছাপ রেখেছেন। ছড়া-কবিতায়ও তার হাত পাকা। দীর্ঘদিন যাবত তিনি মাসিক নকীবের সম্পাদনার সঙ্গে যুক্ত।

লেখক, সম্পাদক ও সংগঠক জিয়াউল আশরাফ শিশু-কিশোরদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান শৈশব একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। তার রচিত বইয়ের মধ্যে রয়েছে আজানের সুর, শিশুদের প্রিয়নবী, মদীনার কিশোর, পাখি ডাকা ভোর, বাইতুল্লাহর পথে স্বপ্নের সফর, জঙ্গল বাড়ি রহস্য ইত্যাদি। তিনি ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহসভাপতি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ