রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও নাশিদ সন্ধ্যা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||আবদুর রউফ আশরাফ|| 

তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা হবিগঞ্জের উদ্যোগে জুলাই ‘২৪ গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে আলোচনা-দোয়া মাহফিল ও নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

জানা যায়, অনুষ্ঠানটি আগামীকাল (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) আসরের পর হতে শুরু হবে। হবিগঞ্জের নতুন বাস টার্মিনাল সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানটি হবে।

মাহফিলে আলোচনা পেশ করবেন, লেখক ও গবেষক, অনলাইন একটিভিস্ট রুহুল আমীন সাদী (সাইমুম সাদী), সাহিত্যিক ও কলামিষ্ট সাবের চৌধুরী, মাওলানা আইয়ূব বিন সিদ্দীক, মাওলানা লোকমান সাদী,মাওলানা মাসউদুর রহমান চৌধুরি বেলাল,মাওলানা জাবের আল হুদা চৌধুরী, হাফেজ মাওলানা তাসনীমুল হক,মাওলানা হাম্মাদ আমীন, মাওলানা আব্দুর রকিব হক্কানী,আলহাজ্ব শামছুল হুদা, সমন্বয়ক এনামুল হক সাকিব, সমন্বয়ক ইশতিয়াক আহমেদ খান।

এছাড়া আলোচনা ও দোয়া মাহফিল শেষে নাশিদ সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী থেকে মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, আহমদ আব্দুল্লাহ, সালমান সাদী, ইলিয়াস আমিন, ইকবাল মাহমুদ, হুসাইন আদনান, তাওহিদ জামিলসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। 

উক্ত বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করবেন তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাহমুদ আল-হাসান। তিনি সকলকে এই মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ