শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

মাদানী পরিবারকে নিয়ে লিখিত বই প্রদশর্নী ও বিক্রির আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিসেনা, শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. ও ফেদায়ে মিল্লাত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রহ. লিখিত চিঠিপত্র, রচনাবলী এবং মাদানী পরিবার/খানকাহ সংশ্লিষ্ট খলিফা, ছাত্র-শুভাকাঙ্ক্ষীদের বাংলা ভাষায় লেখালেখি নিয়ে 'বই প্রদশর্নী ও বিক্রি'র আয়োজন করেছে প্রকাশনী সংস্থা হকপ্রকাশ।

'খানকায়ে মাহমুদ মাদানী'র সহযোগিতায় মুফতি মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে এ প্রদর্শনী রাজধানীর আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স প্রাঙ্গণে আগামীকাল সোমবার (৩ মার্চ) শুরু হবে। চলবে ৬ মার্চ ২০২৫ পর্যন্ত।

আওয়ার ইসলামকে এ বিষয়ে হকপ্রকাশের সত্ত্বাধিকারি এহসান সিরাজ জানান, কায়েদে মিল্লাত, আওলাদে রাসুল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানি দা. বা. নফল ইতিকাফের উদ্দেশ্য আজ ঢাকার আফতাবনগরস্থ 'আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম-এ এসেছেন। এখানে তিনি ২-৬ মার্চ (১-৫ রমজান) পর্যন্ত নফল ইতিকাফে অবস্থান করবেন। এ উপলক্ষে মূলত এ বিশেষ আয়োজন।

তিনি বলেন, উক্ত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে মাদানী পরিবার সংশ্লিষ্ট খলিফা, ছাত্র এবং মুরিদদের লিখিত/অনূদিত বই প্রদর্শনী কিংবা বিক্রির জন্য যে কেউ বই দিতে পারেন। প্রেরিত বই যত্নের সঙ্গে সংরক্ষণ করা এবং বিক্রিত বইয়ের টাকা যথাযথ হিসেবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। 

প্রদর্শনীর জন্য শাইখুল ইসলাম এবং ফেদায়ে মিল্লাত রহ.কে নিয়ে বাংলা ভাষায় লিখিত নতুন-পুরাতন বইয়ের নাম ও তালিকা দিয়েও যে কেউ এগিয়ে আসতে পারবেন বলেও জানান এহসান সিরাজ।  

এসময় তিনি বলেন, প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

প্রয়োজনে যোগাযোগ : 01911300170 (হকপ্রকাশের পক্ষে এহসান সিরাজ)

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ