রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি নিবন্ধন পেয়েছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। রোববার (২০ এপ্রিল) রাতে এই তথ্য জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান।  

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বদরুজ্জামান লিখেন-

আলহামদুলিল্লাহ, দীর্ঘ অব্যাহত প্রচেষ্টায় সরকারি নিবন্ধন পেল প্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরব। এ নিবন্ধন পাওয়ার গল্পটা দীর্ঘ। আমরা নিবন্ধনের জন্য প্রথম আবেদন করেছিলাম ২০১৭ সালে। সব কাগজপত্র দেয়ার পরও কর্তৃপক্ষ ঝুলিয়ে রেখেছিল, নানা তাল বাহানায় নিবন্ধন দেয়নি। 

এরপর ২০১৯ এ আবার আবেদন করি। দীর্ঘ সময় তদন্তের পর জানায় সরকারি কিছু প্রজেক্ট বাস্তবতায়ন করে দিলে তা সম্ভব। আমরা রাজি হইনি, তাই নিবন্ধনও দেয়নি। 

২০২২ সালে পূনরায় চেষ্টা করি এতেও নানা শর্তে নিবন্ধন আটকে দেয়। 

অভ্যুত্থানের পরে সেপ্টেম্বর মাসে পূর্বের ফাইলগুলো সচল করার জন্য আবেদন করি। কর্তৃপক্ষ তখন তদন্তের জন্য সংশ্লিষ্ট জায়গায় ফাইল পাঠায়। 

গত জানুয়ারিতে শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ এর সাথে নিবন্ধনের বিষয় নিয়ে আলোচনা করি। তিনি তদন্ত কর্মকর্তাকে অনুরোধ করেন যথাযথ তদন্ত শেষ করার। এরপর শায়েখ আরও দুইবার খোঁজ খবর নেন। এ পরিপ্রেক্ষিতে দ্রুতই কাজ এগিয়ে যায়। 

তদন্ত এবং নিবন্ধন প্রক্রিয়া শেষে ৭ মাস পর অবশেষে নিবন্ধন সনদ ইস্যু হয়েছে। 

আজ ৯ বছরের প্রচেষ্টা শেষে আমরা অবশেষে তা হাতে পেলাম আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহকে। এছাড়াও যারা যেভাবে এ প্রক্রিয়া এগিয়ে নিতে সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই, আমাদের শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুদের।
 
স্মরণ করছি প্রিয় উস্তাদ আইনুদ্দীন আল আজাদ রহ. কে। আল্লাহ তাকে জান্নাতে উচ্চমাকাম দান করুন। 

নিবন্ধন পাওয়ার মাধ্যমে কলরবের আগামী হবে আরও মসৃণ এবং সুন্দর। সবাই দোয়া করবেন।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ