বিভাগীয় শহর ময়মনসিংহে দিনব্যাপী ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১৬ মে) এই কর্মশালার আয়োজন করেছে সীরাতকেন্দ্র। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম।
ওইদিন সকাল ৯টা থেকে নগরীর ডিবি রোডে সায়েম হাসপাতাল সংলগ্ন তাহসীনুল কুরআন ওয়াস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালা প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন লেখালেখি ও সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, আলী হাসান তৈয়ব, গাজী মুহাম্মদ সানাউল্লাহ, সাইফ সিরাজ, হুমায়ুন আইয়ুব, মুনীরুল ইসলাম ও আমিন ইকবাল।
প্রশিক্ষণের বিষয়ের মধ্যে রয়েছে- কী লিখবো কà