দেশের বরেণ্য আলেম লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন লিখিত সিরাতের ওপর মৌলিক গ্রন্থ ‘আমাদের নবীজি’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বাজারে এসছে। লেখকের নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান মেশক প্রকাশন বুধবার (২০ আগস্ট) বইটি বাজারে আসার কথা নিশ্চিত করেছে।
বইটি কিশোর উপযোগী করে লেখা হলেও এতে সব শ্রেণির পাঠকের খোরাক রয়েছে। লেখকের দীর্ঘ সাধনার ফসল গ্রন্থটি। তিনি টানা কয়েক বছর কাজ করেছেন বইটি লিখতে।
বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন জানান, তিনি মৌলিক সিরাতের ওপর একটি কাজ করতে পেরে তৃপ্ত। ইতোমধ্যে তিনি শতাধিক গ্রন্থ লিখলেও এটি তার প্রিয় একটি বই। তিনি আশা করছেন, বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলবে।
‘আমাদের নবীজি’ গ্রন্থে লেখকের কথায় মাওলানা যাইনুল আবিদীন লিখেন-
মাওলানা নদবীর প্রিয় গ্রন্থ 'যাদুল মাআদ' আমাà¦