রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ইসলামি লেখক ফোরাম পদক পেলেন তিন গুণীজন, পুরস্কার ৩০ জন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম প্রবর্তিত ‘লেখক ফোরাম পদক ২০২৫’ পেয়েছেন দেশের বরেণ্য তিন গুণী লেখক। তাদের মধ্যে তরুণ লেখকদের পৃষ্ঠপোষকতায় অবদান রাখায় পদক পেয়েছেন মাওলানা মুহাম্মাদ সালমান, আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য রচনায় অবদানের জন্য পদক পেয়েছেন মুফতি হিফজুর রহমান, আর মৌলিক সাহিত্য রচনায় অবদানের জন্য পদক পেয়েছেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। 

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে লেখক ফোরামের যুগপূর্তি ও লেখক সম্মিলনে এই পদক প্রদান করা হয়।

লেখক ফোরাম আয়োজিত জাতীয় সাহিত্য প্রতিযোগিতা-২০২৫ এর বিজয়ীদের হাতেও এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। প্রবন্ধ ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন নেত্রকোনার আল মামুন তালুকদার, দ্বিতীয় হয়েছেন ঢাকার কাজী একরাম, তৃতীয় হয়েছেন কুমিল্লার কাজী বেলাল রাজী। গল্পে সেরা হয়েছেন তিনজন—ঢাকার তামীম আল আদনান প্রথম, গাজীপুরের আহমাদ যুবায়ের খান দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ঢাকার রহমতুল্লাহ শিহাব। ছড়ায় বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন মৌলভীবাজারের মেরাজুল ইসলাম শওকত, দ্বিতীয় হয়েছেন ঢাকার মুজাহিদ আল কারিম ও তৃতীয় হয়েছেন ঢাকার মুস্তাকিম বিল্লাহ। এছাড়া এসব ক্যাটাগরিতে আরও পাঁচজন করে ১৫ জনকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়। 

যুগপূর্তি উৎসবে দেয়ালিকা ও ম্যাগাজিন প্রদর্শনীর আয়োজন করা হয়। তিনটি দেয়ালিকা ও তিনটি ম্যাগাজিনকেও সেরা ঘোষণা করে পুরস্কৃত করা হয়।

এর আগে দুপুর ২টা থেকে কবি, লেখক, সাহিত্যিক ও অতিথিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে। তাদের সরব উপস্থিতি মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। কেউ দেখছেন থরে থরে সাজানো মাদরাসাছাত্রদের আঁকা দেয়ালিকা, কেউ হাতে নিচ্ছেন ম্যাগাজিন। বিকেল ৩টা থেকে শুরু হয় অনুভূতি প্রকাশ ও বক্তৃতা। একে একে মঞ্চে উঠেন লেখক ও অতিথিরা। শ্রোতারা মুগ্ধ হতে থাকেন তাদের জ্ঞানগর্ভ আলোচনায়। একফাঁকে দেওয়া হয় সবার হাতে লেখক ফোরামের যুগপূর্তির সমৃদ্ধ স্মারক। রাত ৯টায় অনুষ্ঠান শেষ হয়। 

লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিন ইকবাল ও সহ-সভাপতি জিয়াউল আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান, লেখক শরীফ মুহাম্মাদ, লেখক ও অনুবাদক জুবায়ের আহমদ আশরাফ, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, যমযম নুর গ্রুপের চেয়ারম্যান  হাফেজ নুর মোহাম্মদ, লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বার্তা টোয়েন্টিফোরের সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও পরবর্তী সভাপতি এবং ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময়ের আলোর মাল্টিমিডিয়া হেড সাঈদ রহমান, শীলন বাংলাদেশের সভাপতি মাসউদুল কাদির, দীনিয়াত বাংলাদেশের পরিচালক মুফতি সালমান, লেখক একটিভিস্ট রুহুল আমিন সাদী, মনযুরুল হক প্রমুখ। 

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় পাঁচশ লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। বিভিন্ন কার্যক্রম দ্বারা লেখক ফোরাম ইতোমধ্যে সর্বশ্রেণির লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ