সিরাতগ্রন্থ 'আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'। এই গ্রন্থটি আমার লেখা। পৃথিবীর সব মানুষেরই মনে স্বপ্ন থাকে। কিছু স্বপ্ন মানুষ খুব যত্ন করে আদর করে লালন করে। হজরত নবীজি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ লেখবার স্বপ্নটা ঠিক ওই রকম করে আমার মনের গভীরে দীর্ঘদিন লালিত হয়ে আসছে। কিন্তু সাহস করে সেটা শুরু করতে পারছিলাম না। আল্লাহর শোকর, সেটা শুরু করার পর, তারপর প্রকাশিত হয়ে সেটা এখন পাঠকের হাতে পৌঁছোবার অবস্থায় এসেছে। এজন্য আমি মহান আল্লাহ তায়ালার দরবারে শোকর আদায় করছি।
হজরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পৃথিবীর সকল সভ্য ভাষা সাহিত্যের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আমাদের বাংলা ভাষায় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অনেক লেখা হয়েছে। এই লেখালেখিতে অংশগ্রহণ করতে পারাটা, এটা একটা সৌভাগ্যের জায়গা। প্রধানত, বলতে পারেন আমি এই সৌভাগ্যের কাফেলায় একটুখানি জায়গা পাওয়ার জন্য এই কাজটা করেছি। তারপরও পাঠকের মনে অবশ্যই প্রশ্ন থাকবে, আমার এই কাজটার ধরন কী? চরিত্র কী? যদি খুব সহজ ও ছোট করে বলি, তাহলে আমি বলতে পারি যে, প্রিয়তম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি হরফ আলোকিত এবং ফুলের মতো গন্ধময়। তাই আমি আমার দীর্ঘ ৩০-৩২ বছরের লেখালেখির যে অভিজ্ঞতা, লিখতে গিয়ে আমার যে পাঠ চর্চা, আমার সামান্য যেই সঞ্চয় সংগ্রহ ও সাà¦