রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

আন্তর্জাতিক রূপ পাচ্ছে ইফা আয়োজিত এবারের ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে এবারও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামি বইমেলার আয়োজন করা হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে মাসব্যাপী এই মেলা শুরু হবে। এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক রূপ পাচ্ছে এই বইমেলা। এতে অন্তত তিনটি দেশের পাঁচটি বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মাকতাবাতুল আজহারের স্বত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আজহারী এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

মাওলানা ওবায়দুল্লাহ আজহারী ফেসবুকে লিখেন-

বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে মাহে রবিউল আউয়ালের ইসলামি বইমেলা গত বছর বেশ সাড়া জাগিয়েছে। তখনই আমরা চেয়েছিলাম, মেলাটি আন্তর্জাতিক বইমেলার রূপ নিক। সে লক্ষ্যে আমরা দেশ-বিদেশের অনেকের সঙ্গেই নিবিড় যোগাযোগ করেছি।

এক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় আমাদের সহযোগিতা করেছেন। মেলা আয়োজক কমিটিও পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়েছে।

আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে, এবারের বইমেলায় লেবানন, মিসর ও পাকিস্তানের বিশ্ববিখ্যাত পাঁচটি লাইব্রেরি অংশগ্রহণ করবে।

বৈরুতের ইবনে হাযম লাইব্রেরির স্বত্বাধিকারী আহমাদ কুসাইবাতির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। মিসরের ইবদা ও ইবনুল জাউযির মালিক ওয়ালীদ আস-সাকার সঙ্গে আমরা দেখা করেছি।

দারুল কুতুব আল ইলমিয়্যার স্বত্বাধিকারী জিহাদ বাইতুনের সাথেও যোগাযোগ করা হয়েছে।

পাকিস্তানের সর্ববৃহৎ লাইব্রেরি মাকতাবাতু রশিদের মালিক মাওলানা মোহাম্মদ জাহিদকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি।

এভাবে মুআসসাতুর রিসালাহ আলামিয়্যাহসহ আমরা বিদেশি বিশ্ববিখ্যাত লাইব্রেরিগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এবারের বইমেলায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে তাদের কিতাব পাঠিয়ে দিয়েছেন। এবং ইনশাআল্লাহ জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে তারা স্বশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণ করবেন।

এজন্য আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, এবারের ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামি বইমেলায় আপনারা অবশ্যই আসবেন। বিদেশি লাইব্রেরিগুলোর কিতাবাদি কতটা সমৃদ্ধ ও সুন্দর তা অবশ্যই দেখে যাবেন। এবং এই মেলার কথা অন্যদেরকেও জানিয়ে আমন্ত্রণ করবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ