রাজধানী রামপুরায় সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো যুগান্তকারী গ্রন্থ ‘মাকতুবাতে শায়খুল ইসলাম’-এর মোড়ক উন্মোচন। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল আসআদ আল-ইসলামিয়া এবং মাদানী মজলিস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘মাকতুবাতে শায়খুল ইসলাম’ গ্রন্থটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক, দাওয়াহ ও আধ্যাত্মিকতার অনন্য আলোকবর্তিকা শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর অমূল্য নির্বাচিত পত্রাবলির সংকলন। গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা, প্রখ্যাত আলেমের দ্বীন ও শায়খে ত্বরিকত আল্লামা মুফতী হাফীজুদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট আলেম দ্বীন কায়েদে মিল্লাত সায়্যিদ মাহমুদ মাদানী-এর সাহেবজাদা হযরত মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী। উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন জামিয়া শারইয়্যাই মালিবাগ-এর ভাইস-প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন।