ইসলামি শিক্ষা, দর্শন ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় দুটি জাতীয় দৈনিকের সম্পাদকসহ চারজনকে ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ দেওয়া হচ্ছে।
রোববার (৩১ আগস্ট) বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদকপ্রাপ্তরা হচ্ছেন দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ সিদ্দিকী।
আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে এ সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা সোমবার থেকে শুরু হয়েছে। উদ্বোধন করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশà