শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের তালেবান সরকার দেশটির সব বিশ্ববিদ্যালয়ে বিতরণের জন্য ৫০ পৃষ্ঠার একটি নিষিদ্ধ বইয়ের তালিকা প্রকাশ করেছে। 'শরিয়াবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী' বলে চিহ্নিত করা ওই তালিকার মোট বইয়ের সংখ্যা ৬৮০টি। এতে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর বইও অন্তর্ভুক্ত রয়েছে। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, বইগুলো  'শরিয়াহ ও কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক'।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকায় মওদুদীর কুরআন কি চার বুনিয়াদী ইস্তেলাহে  (Four Reforms in the Qur’an) এবং কুতুবের ‘সামাজিক ন্যায়বিচার ইসলামি দৃষ্টিতে’ (Social Justice in Islam) সহ জামায়াতে ইসলামীর  রাজনৈতিক দর্শনের বই নিষিদ্ধ করা হয়েছে। সরকার দাবি করছে, এসব গ্রন্থ তরুণদের মাঝে বিভ্রান্তিমূলক চেতনা উসকে দিতে পারে এবং  মতাদর্শিক চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, নিষিদ্ধ বইগুলো পাঠাগার থেকে সরিয়ে ফেলতে এবং পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত না করতে। তালেবান প্রশাসন বলছে, এই সিদ্ধান্ত "অবৈধ মতাদর্শ ও বিভ্রান্তিকর ইসলামি ব্যাখ্যা" প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বই-পত্র ও চিন্তাধারা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক উপাদানের কারণে উলামায়ে হক্কানীর কাছে আবুল আলা মওদুদীর বইপত্র ও চিন্তাধারা ব্যাপকভাবে সমালোচিত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ