শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ফেনীতে আয়োজন হচ্ছে ৫ দিনের ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ইসলামি বইমেলার। আগামী ২ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ফেনী শহীদ মিনার চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ অক্টোবর) সকালে ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে মেলার সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন ফেনী সাহিত্য ফোরামের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ডিজাইন মিডিয়া অফসেট প্রেসের মালিক ও মাসিক বিকিরণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, হেফাজত নেতা ওমর ফারুক, ফেনী জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক একরামুল হক ভূইয়া, ইসলামী আন্দোলনের নেতা জাহিদ হাসন চৌধুরীসহ ফেনী সাহিত্য ফোরামের সদস্যরা।

মেলায় ঢাকার স্বনামধন্য প্রকাশনীসমূহ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। বইপ্রেমীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ